ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাকিবকে ছাড়িয়ে দেশের শীর্ষে পরীমনি
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায়। প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হওয়া এই অভিনেত্রী এবার নতুন একটি রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন।
সম্প্রতি ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশের শোবিজ অঙ্গনের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন পরীমনি। এ তালিকায় দীর্ঘদিন ধরে সবার ওপরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকেও পেছনে ফেলেছেন তিনি।
এর মধ্য দিয়ে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক পরীমনি।
উল্লেখ্য, গত বছর পর্যন্তও দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একপর্যায়ে সাকিব আল হাসান আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বেড়ে শীর্ষস্থান দখল করেন পরীমনি।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। বর্তমানে দুই তারকার অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও দুই তারকার মধ্যে পার্থক্য রয়েছে। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এ ছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিশিয়াল পেজ।
অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। তার অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু তারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?