ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
গাজী নজরুলের আসনে উপনির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
বিনোদন ডেস্ক:নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় নেওয়া এ সিদ্ধান্তের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানিয়েছে দলটি। এ পরিস্থিতিতে গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদ হারাতে পারেন বলে আলোচনা চলছে। এর মধ্যেই সম্ভাব্য উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
এক অডিওবার্তায় হিরো আলম বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, এমপি হবো। আমি চেয়েছিলাম, যদি কখনও সুষ্ঠু নির্বাচন হয় আমি দাঁড়াবো। গত নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই আমি দাঁড়াবো। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে মারে কি না। আমার ওপর জামায়াত অ্যাটাক করে, বিএনপি অ্যাটাক করে নাকি এনসিপি অ্যাটাক করে। কয়েকবার নির্বাচনে আমি লড়েছি, পাশও করেছি, এবার উপনির্বাচনে দেখি জনগণ কী করে।’
এর আগে একাধিকবার সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছেন আশরাফুল আলম। ভোটকেন্দ্রে তার ওপর হামলার ঘটনাও ঘটেছে। ওই নির্বাচনগুলোকে বিতর্কিত আখ্যা দিয়ে তিনি বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। পরে অবশ্য ওই নির্বাচনে অংশ নেননি। এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বগুড়ার একজন কেবল ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করা আশরাফুল আলম পরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেন। বিভিন্ন সময়ে দেশে-বিদেশে তিনি আলোচনার পাশাপাশি সমালোচনারও কেন্দ্রবিন্দু হয়েছেন। নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেও রাজনীতিতে নিজের অবস্থান তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত