ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে তৃতীয় লিঙ্গের কয়েকজনের অশালীন আচরণ, হেনস্তা এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। এ ঘটনায় পুলিশের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর পরিবাগসংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম সেখানে তৃতীয় লিঙ্গের পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির মাধ্যমে হেনস্তার শিকার হন। খবর পেয়ে তাকে সহায়তা করতে ঘটনাস্থলে যান ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।
পরে পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করার উদ্যোগ নিলে জুবায়ের নিজেও তৃতীয় লিঙ্গের কয়েকজনের হেনস্তা ও অশালীন আচরণের মুখে পড়েন বলে দাবি করেন।
ঘটনার বিষয়ে এ বি জুবায়ের বলেন, তার সাংবাদিক বন্ধু সিফাতুল্লাহ তাসনিম পরিবাগ ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তি-সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেখানে যান এবং তাকে সঙ্গে নেন। যাওয়ার আগে তিনি শাহবাগ থানাকে বিষয়টি অবহিত করেন এবং পুলিশকেও ঘটনাস্থলে আসার অনুরোধ জানান।
তিনি আরও দাবি করেন, সেখানে গিয়ে তার সাংবাদিক বন্ধু সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তথ্য জানতে চাইলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এরপর তারা পাল্টা ভিডিও ধারণ শুরু করেন, অশালীন ভাষায় কথা বলেন এবং তার সাংবাদিক বন্ধুর গায়ে হাত তোলেন বলেও অভিযোগ করেন জুবায়ের।
জুবায়েরের ভাষ্য, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টির সমাধানের চেষ্টা করে। তবে ওই ঘটনার একটি অংশের ভিডিও ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন।
এদিকে, ঢাবি শিক্ষার্থী ও ডাকসু নেতা এ বি জুবায়েরকে উদ্ধারে শাহবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে