ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
কী ঘটেছিল ডাকসু নেতা জুবায়েরের সঙ্গে?
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররাজনীতির পরিচিত মুখ ও ডাকসু নেতা এ বি জুবায়েরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে তাকে একদল তৃতীয়লিঙ্গের মানুষের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পরীবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং নিজেকে অনলাইন পোর্টাল ‘ভোরের বাংলা নিউজ’-এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দাবি করা সিফাতুল্লাহ তাসনিম বলেন, তৃতীয়লিঙ্গের কিছু মানুষের কথিত ‘অসামাজিক কর্মকাণ্ড’ নিয়ে অনুসন্ধান করতে তিনি সেখানে যান। যাওয়ার আগে বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
তাসনিমের ভাষ্য, ঘটনাস্থলে পৌঁছানোর পর কয়েকজন তৃতীয়লিঙ্গের ব্যক্তি তাদের ঘিরে ফেলেন এবং আক্রমণাত্মক আচরণ করেন। এ সময় তারা ভিডিও ধারণ করেন, অশালীন মন্তব্য করেন এবং টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাসনিম।
একই ঘটনার বর্ণনা দিয়ে এ বি জুবায়ের বলেন, তিনি তাসনিমের সঙ্গে সেখানে গিয়েছিলেন। আগে থেকেই বিষয়টি থানাকে জানানো হয়েছিল। সেখানে তথ্য জানতে চাইলে তৃতীয়লিঙ্গের কয়েকজন ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরে পুলিশ এসে বিষয়টির মীমাংসা করে বলে জানান তিনি।
জুবায়েরের অভিযোগ, ঘটনার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার ‘চরিত্রহননের চেষ্টা’ করা হচ্ছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, জুবায়েরের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জুবায়ের ও তাসনিমকে নিরাপদে সেখান থেকে সরিয়ে আনা হয়।
তবে যাদের ঘিরে এ ঘটনার সূত্রপাত, সেই তৃতীয়লিঙ্গের ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, তাসনিম নিজেকে ক্যাম্পাস সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। তাদের দাবি, তিনি নিয়মিত ক্যাম্পাস সাংবাদিকতা করলে পরিচিত হওয়ার কথা ছিল। যদিও তাসনিম নিজের করা কয়েকটি প্রতিবেদন দেখিয়ে সাংবাদিক হিসেবে নিজের পরিচয়ের পক্ষে যুক্তি উপস্থাপনের চেষ্টা করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)