ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কনসার্ট মঞ্চে প্রথমবার ছেলেকে পরিচয় করালেন নোবেল
বিনোদন ডেস্ক: একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে পরিবেশনার সময় দর্শক-শ্রোতাদের জন্য ব্যতিক্রমী এক মুহূর্ত উপহার দিলেন গায়ক মাইনুল আহসান নোবেল। গানের মাঝপথে প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের ৯ মাস বয়সী সন্তানকে মঞ্চে নিয়ে আসেন তিনি। এরপর ছেলেকে কোলে নিয়েই পরিবেশন করেন নগরবাউল জেমসের কালজয়ী গান ‘বাবা’। নোবেলের এই আবেগঘন মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গান পরিবেশনের একপর্যায়ে মাইক্রোফোন হাতে নোবেল দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমিও কিন্তু বাবা হয়েছি। আমার যে ছেলে, তার বয়স ৯ মাস। সে আজ কনসার্ট দেখতে এসেছে। আপনাদের সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই।’
এ কথা বলেই তিনি মঞ্চের পেছনে যান এবং সেখান থেকে ছোট ছেলেকে কোলে নিয়ে আবার মঞ্চে ফিরে আসেন। সন্তানকে বুকে জড়িয়ে উপস্থিত দর্শকদের জানান, ছেলের নাম রেখেছেন ‘নোবেল জুনিয়র’। এ সময় পুরো কনসার্ট প্রাঙ্গণে দর্শকদের করতালি ও উল্লাসে মুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে ছেলেকে কোলে নিয়েই জেমসের জনপ্রিয় গান ‘বাবা’ পরিবেশন করেন নোবেল। গান চলাকালে সন্তানের প্রতি তার স্নেহময় উপস্থিতি দর্শকদের আবেগাপ্লুত করে। এ সময় অনেকেই মোবাইল ফোনের আলো জ্বালিয়ে মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে প্রথম জানা যায়, নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সংসারে নতুন অতিথি আসতে যাচ্ছে। বাবা হওয়ার সেই যাত্রার পর এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে নিজের ছেলেকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দিলেন এই গায়ক।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)