ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের তথ্য সংগ্রহে ‘তথ্য সংগ্রহকারী’ (এনুমারেটর) নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি থেকে মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী সব পরিবারের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ ও ৩০ জুলাই যাচাই-বাছাই করা হবে। এরপর ১ আগস্ট ২০২৬ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চিঠিতে তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার শর্তও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কাজ করার আগ্রহ, শারীরিক সক্ষমতা এবং স্মার্টফোন ব্যবহারে দক্ষতা। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন পরিচালনায় সক্ষম হতে হবে, যাতে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ, দায়িত্ব বণ্টন এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময়সূচিসহ পরবর্তী নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট