ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি
নিজস্ব প্রতিবেদক: মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে সুশাসন ও কার্যকর প্রশাসন নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অটোমেশন বাস্তবায়ন করা গেলে সেবার মান, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সেবাকে আরও আধুনিক, গতিশীল ও সময়োপযোগী করে তুলতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক সেবাগুলো পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিভিশনের কারিগরি সহযোগিতায় বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে এখন থেকে বিজ্ঞান কারখানায় পরিচালিত সব ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য অনলাইনে জব কার্ড তৈরি, অনুমোদন, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং কাজ সম্পন্নের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে।
এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল, দপ্তর ও কেন্দ্র থেকে অনলাইনের মাধ্যমে সহজেই মেরামতসংক্রান্ত আবেদন করা যাবে। পাশাপাশি আবেদনকারীরা তাৎক্ষণিকভাবে কাজের অগ্রগতিও পর্যবেক্ষণ করতে পারবেন। এতে সেবা প্রদানের পুরো প্রক্রিয়া আরও দ্রুত, কার্যকর ও ব্যবহারবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বিশ্ববিদ্যালয়ের মতে, এ অটোমেশন ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, সময় সাশ্রয় এবং সম্পদের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত হওয়ার পাশাপাশি সেবার মানও আরও উন্নত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার, বিজ্ঞান কারখানার ইনচার্জ অধ্যাপক ড. জুলফিকার হাসান খান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)