ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জের ফজলুর রহমানকে নিয়ে মন্তব্যে প্রতিবাদ জানালেন খায়রুল বাসার
বিনোদন ডেস্ক: কিশোরগঞ্জের প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, এমপিকে নিয়ে একটি রাজনৈতিক সভায় করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সম্প্রতি এনসিপির এক সভায় ফজলুর রহমানকে নিয়ে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে খায়রুল বাসার বলেন, কিশোরগঞ্জের মতো একটি জেলার গর্ব ও পরিচয় বহনকারী ব্যক্তিত্বকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পোস্টে তিনি লেখেন, তাঁর জন্মস্থান কিশোরগঞ্জ। তিনি বিশ্বাস করেন, জেলার মানুষের আত্মসম্মান থাকলে কোনো ‘বেয়াদব কমেডিয়ান’ সেখানে গিয়ে জেলার একজন সম্মানিত ব্যক্তিকে ‘কিশোরগঞ্জের কলঙ্ক’ বলে আখ্যায়িত করতে পারতেন না।
খায়রুল বাসার আরও বলেন, এ ধরনের বক্তব্য সংযত হওয়া উচিত। কাউকে অসম্মান করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।
নিজের পোস্টে তিনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কিশোরগঞ্জের অহঙ্কার, জেলার পরিচয়, কিংবদন্তি এবং বর্তমানের কান্ডারী হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে লেখেন, ‘কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে, আমি এই মাটির সন্তান হিসেবে বেয়াদবির নিন্দা এবং প্রতিবাদ জানালাম।’
অভিনেতার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি এনসিপির এক জনসভায় দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পরই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন অভিনেতা খায়রুল বাসার।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)