ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে শুটিংয়ে সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক:২০১৪ সালে মুক্তি পাওয়া ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমায় সুন্দরবনের প্রেক্ষাপটে একটি শক্তিশালী সাদা বাঘকে ঘিরে একটি দলের অভিযানের গল্প তুলে ধরা হয়। অ্যাডভেঞ্চার-থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করেন কমল সদানা।
সিনেমাটিতে সিজে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির। সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ অরণ্যকে ঘিরে সিনেমাটির শুটিং করা হয়। এতে সুন্দরবনের আকাশ থেকে ধারণ করা দৃশ্যের পাশাপাশি ৮০০টির বেশি ভিএফএক্স শট ব্যবহার করা হয়েছিল। তবে শুটিং চলাকালেই ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা পরে ‘দ্য কপিল শর্মা শো’-তে স্মরণ করেন নোরা।
সেই সময় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে এসে সহ-অভিনেতার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা তুলে ধরেন নোরা ফাতেহি। তিনি জানান, শুটিং চলাকালে এক সহ-অভিনেতাকে চড় মারার পর পাল্টা চড়ও খেয়েছিলেন। একই সঙ্গে দুজনের মধ্যে চুল টানাটানির ঘটনাও ঘটেছিল বলে স্বীকার করেন তিনি।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে সেই ঘটনার প্রসঙ্গ আবারও সামনে আসে। কয়েক বছর আগে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার ‘ঝেদা নশা’ গানের প্রচারে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন নোরা। সেখানেই বাংলাদেশে শুটিংয়ের সময় ঘটে যাওয়া ওই অপ্রীতিকর ঘটনার বর্ণনা দেন তিনি।
সহ-অভিনেতার দুর্ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করে নোরা বলেন, ‘আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করছিলেন।’ এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই অভিনেতাকে চড় মারেন। এরপর ওই অভিনেতাও তাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন। জবাবে তিনিও ওই সহ-অভিনেতার চুল টানেন। একপর্যায়ে দুজনের মধ্যে বড় ধরনের ঝগড়া শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি সামাল দেন বলে জানান নোরা।
ঘটনার বর্ণনায় অভিনেত্রী আরও বলেন, ‘তাই আমি তাকে চড় মারি। এরপর সে আমার চুল টেনে ধরে। আমিও তার চুল টানি। এরপর বড় ধরনের ঝগড়া শুরু হয়। পরিচালককে এসে হস্তক্ষেপ করতে হয়েছিল।’
নোরার এ বক্তব্য শুনে অনুষ্ঠানের উপস্থাপক কপিল শর্মা রসিকতা করে বলেন, ‘তার গায়ে গজব পড়ুক।’ জবাবে নোরাও ওই সহ-অভিনেতার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সে আসলেই একটা বাজে মানুষ।’ তবে সেই সহ-অভিনেতার নাম কখনোই প্রকাশ করেননি নোরা ফাতেহি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত