ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরিকল্পনাকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
ডুয়া নিউজ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচন আয়োজন করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশি জনগণকে তাদের নিজস্ব পছন্দের সরকারের প্রতিনিধি বেছে নিতে সহায়তা করতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনি প্রস্তুতির জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে আমরা স্বাগত জানাই।’
বেদান্ত প্যাটেল বলেন, ‘যুক্তরাষ্ট্র এই পুরো প্রক্রিয়ায় আইনের শাসনের প্রতি সম্মান দেখানোকে উৎসাহ দিচ্ছে, পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধের উত্তরণের ফলাফলকে সম্মান জানাচ্ছে।’
নোবেল পুরস্কার বিজয়ী ক্ষুদ্রঋণের অগ্রদূত অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত সোমবার (১৬ ডিসেম্বর) জানিয়েছেন দেশের সাধারণ নির্বাচন আগামী বছরের শেষভাগে অথবা ২০২৬ সালের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে চলে যান। তার সময়ে দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েমের জন্য তাকে অভিযুক্ত করা হয়। ক্ষমতায় থাকাকালে একতরফা নির্বাচন আয়োজন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আটকের মতো ঘটনার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বেদান্ত প্যাটেল জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রাথমিক তদন্তের সাম্প্রতিক ফলাফলে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ হয়েছে, যাতে দেখা গেছে শেখ হাসিনা ও অন্যান্য সাবেক কর্মকর্তারা ব্যাপকভাবে মানুষ গুম করার কাজের জড়িত ছিলেন। এ প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘আমরা এ সমস্ত অপরাধ তদন্তে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানাই এবং অপরাধের শিকার লোকজন ও তাদের পরিবারের সদস্যদের সুবিচার পাওয়ার স্বচ্ছ প্রক্রিয়ার প্রতি উৎসাহ প্রদান করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ