ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাজেটে মূলধনী আয়ে করহার কমানোসহ একগুচ্ছ প্রস্তাব দিলো ব্রোকার্স অ্যাসোসিয়েশন
ডুয়া ডেস্ক: শেয়ারবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে একাধিক প্রস্তাবনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
সোমবার (১৭ মার্চ) আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনে প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বরাবরে একটি লিখিত চিঠি জমা দেয় ডিবিএ। চিঠিতে মূলধনী আয়ের ওপর ১৫ শতাংশ করের পরিবর্তে সর্বোচ্চ ১০ শতাংশ কর আরোপের প্রস্তাব দেয়া হয়।
পাশাপাশি কর রেয়াতের পরিমাণ অপরিবর্তিত রেখে বিনিয়োগের সীমা বৃদ্ধি এবং ভাল মৌলভিত্তিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান কমপক্ষে ১৫ শতাংশ করার প্রস্তাবও উঠে এসেছে।
এছাড়া প্রাক-বাজেট আলোচনায় ঢাকাসহ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ শেয়ারবাজারে কর অব্যাহতির প্রস্তাব তুলে ধরেছে এবং শেয়ারবাজারের উন্নয়নের জন্য যৌক্তিক দাবিগুলো পেশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ