ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
চলতি অর্থবছর ৩.৮ শতাংশে নামবে জিডিপি
ডুয়া নিউজ : চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ধারণা। তবে প্রবৃদ্ধি কমলেও নীতি শিথিলতার কারণে তা আগামী অর্থবছরে বেড়ে ৬ দশমিক ৭ শতাংশের ঘরে গিয়ে দাঁড়াবে। সেই সঙ্গে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১১ শতাংশের ঘরে থাকলেও আগামী বছরে তা কমে ৫ শতাংশ হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) আইএমএফের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে।
আইএমএফ-এর একটি টিম ক্রিস পাপাজর্জিও’র নেতৃত্ব গত ৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেছে। এই সফরে তারা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থসচিব ড. খায়রুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিক সভা করেছেন।
অর্থনৈতিক কার্যকলাপ এখনো ধীর গতিতে এগুচ্ছে মন্তব্য করে আইএমএফ বলেছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো গঠন অর্থনৈতিক স্বাভাবিকতায় ধীরে ধীরে প্রত্যাবর্তনকে উৎসাহিত করেছে। তবে অর্থনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে মন্থর হয়েছে এবং মূল্যস্ফীতি এখন ক্রমবর্ধমান। বিশেষ করে ব্যাংকিং খাত থেকে মূলধনের বহিঃপ্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভকে চাপে ফেলেছে। উপরন্তু কর রাজস্ব হ্রাস পেয়েছে, বেড়েছে ব্যয়ের চাপ। আর্থিক খাতের কিছু অংশে চাপের কারণে এই চ্যালেঞ্জগুলো আরো বেড়েছে।
তবে বাংলাদেশের আউটলুক খুবই অনিশ্চিত অবস্থায় রয়েছে এবং অর্থনীতির গতিও নিম্নমুখী থাকবে। এসব অনিশ্চয়তা দূর করার জন্য আইএমএফের পক্ষ থেকে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, রাজস্ব আয় বাড়ানোর জন্য কর অব্যাহতি দূর করা এবং অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমিয়ে আনা। এর পাশাপাশি মুদ্রানীতি আরো কঠোর করা, বিনিয়ম হার আরো নমনীয় করা এবং রিজার্ভের আকার বাড়ানোরও পরামর্শ দিয়েছে সংস্থাটি। এগুলো বাইরের ধাক্কা থেকে অর্থনীতিকে রক্ষা করবে বলে মনে করে আইএমএফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ