ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: প্রধান উপদেষ্টা
ডুয়া নিউজ: মালয়েশিয়ার মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
একইসঙ্গে তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সেফ জোনের পক্ষে মত দিয়েছেন।
মিশরের কায়রোতে মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। ডি-৮ সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস এখন কায়রোতে অবস্থান করছেন।
প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষায় সম্পর্ক বৃদ্ধি, রোহিঙ্গা সংকট ও আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের মতো বিষয়াবলী।
ড. জামব্রি আবদুল কাদির বলেন, রোহিঙ্গা মানবিক সংকটসহ এসব বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে তাকিয়ে আছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ