ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঈদ বাজারে নগদ টাকার সংকট, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে বিভ্রান্তি
ডুয়া ডেস্ক : রমজান ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বেড়ে যায়, যা সাধারণত নতুন নোট ছাড়ার মাধ্যমে মেটায় বাংলাদেশ ব্যাংক। তবে এবার নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দ্বিধাদ্বন্দ্বের কারণে নগদ টাকার সংকট তৈরি হয়েছে।
প্রথমে জানানো হয়েছিল, ঈদ উপলক্ষে পুরনো ডিজাইনের নতুন নোট ছাড়া হবে। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে জানানো হয়, ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও বাজারে ছাড়া যাবে না। ফলে ব্যাংকগুলো নগদ টাকা চাহিদামতো সংগ্রহ করতে পারছে না, যার প্রভাব পড়েছে সাধারণ গ্রাহকদের ওপর।
দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, রাজধানীর মতিঝিলসহ কেন্দ্রীয় ব্যাংকের ১০টি আঞ্চলিক কার্যালয় থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো পর্যাপ্ত নগদ টাকা সংগ্রহ করতে পারেনি। যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেসব এলাকায় সোনালী ব্যাংক নগদ টাকার জোগান দেয়, তবে এবার তারাও যথেষ্ট পরিমাণ নগদ টাকা দিতে পারেনি।
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ব্যাংক জানায়, ১৯ মার্চ থেকে বাজারে ৫, ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট ছাড়া হবে। কিন্তু ১০ মার্চ এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সব তফসিলি ব্যাংককে জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখতে হবে এবং ব্যাংকের শাখাগুলোতে থাকা নতুন নোটও সংরক্ষণ করতে হবে।
এ সিদ্ধান্তের ফলে ঈদের বাজারে ছোট অংকের নোটের সংকট দেখা দিয়েছে। সাধারণত ঈদের সময় ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটের চাহিদাও বাড়ে, কিন্তু ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে নতুন নোট ছাড়া থেকে বিরত থাকছে। ফলে নগদ টাকার সংকট আরও তীব্র হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ