ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির ও মহাসচিব ডা. জাকির
ঔষধ শিল্প সমিতির সভাপতি হলেন মুক্তাদির ও মহাসচিব জাকির
ডুয়া নিউজ: আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন জীবন সদস্য।
সংগঠনটির মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন।
রবিবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সমিতি জানিয়েছে, শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ২০ সদস্যের একটি কমিটি নির্বাচিত করা হয়।
নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান।
সভায় ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন সিনিয়র সহসভাপতি এবং রেনাটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবীর সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
- হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিউজ্জামান। যিনিঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য
- রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।তিনিও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য এবং নির্বাহী কমিটির সাবেক সদস্য
- গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ
- ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার হোসেন
- সেনেভিয়া ফার্মা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ রাব্বুর রেজা
- ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ভ্যাকসিন ডিভিশন) ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির
- নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক
- এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও সিমিন রহমান
- এসিআই লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এম মহিবুজ্জামান
- ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান
- স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (কেমিক্যাল বিভাগ) নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান
- দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক ফাহিম সিনহা
- অ্যারিস্টোফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান
- জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ইউনিট-২) ব্যবস্থাপনা পরিচালক রাফিদুল হক
- মিনারা এপিআই লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আরাফাত জাহিদ ইবনে শফি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)