ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এবার ভারত ও পাকিস্তান থেকে এলো চালবোঝাই ২ জাহাজ
ডুয়া নিউজ : এবার ভারত ও পাকিস্তান থেকে ৪৮ হাজার ৭৫০ টন আতপ ও সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুই জাহাজ।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রাম বন্দরের সাইলো জেটি ও কাফকো সংলগ্ন জেটিতে এই দুই জাহাজ নোঙর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।
তিনি বলেন, "পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি মারিয়ম (Mv Mariam) গত ১১ মার্চ ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে। জাহাজটি শুক্রবার চট্টগ্রাম সাইলো জেটিতে বার্থিং করেছে।
এছাড়া ভারতের পতাকাবাহী জাহাজ এমভি তানাইস ড্রিম (Mv Tanais Dream) ২২ হাজার ৫০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল নিয়ে গত ১২ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে। জাহাজটি শুক্রবার কাফকো সংলগ্ন জেটিতে বার্থ করেছে।"
বিদূর্শী চাকমা আরও বলেন, "পাকিস্তানের জাহাজ এমভি মারিয়মে আসা চালের নমুনা সংগ্রহ শেষে ভৌত বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এই চালের খালাস কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে ভারত থেকে আসা জাহাজ এমভি তানাইস ড্রিমের চালগুলোর নমুনা সংগ্রহ করা শেষ হয়েছে। এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক