ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
খুব শীঘ্রই শিক্ষা কমিশন গঠিত হবে: অধ্যাপক আমিনুল ইসলাম
ডুয়া নিউজ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োজিত বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম বলেছেন যে, সরকার খুব শীঘ্রই শিক্ষা কমিশন গঠনের ঘোষণা করতে যাচ্ছে। কমিশনে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এবং দক্ষ লোকদের অন্তর্ভুক্ত করা হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
অধ্যাপক এম আমিনুল ইসলাম উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাজেট বৃদ্ধিসহ অন্যান্য সহায়তার মাধ্যমে শিক্ষা খাতের পরিবর্তন আনার চেষ্টা চলছে।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, তাদের মধ্যে প্রথম হওয়ার প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর উচিত প্রথম হওয়ার লক্ষ্য স্থির করা এবং দ্বিতীয় হওয়ার চিন্তা মন থেকে দূর করা। কারণ এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, খেলার মাঠ, বিভিন্ন কনভেনশন, ৫০টিরও বেশি ক্লাব এবং মেধাবী শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীরা টপার হতে পারে।
আমিনুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ইংরেজিকে কোনো একটি বিষয় হিসেবে না দেখে, এতে দক্ষতার দিকে মনোযোগ দিতে হবে। ইংরেজিতে দক্ষতা অর্জন করলে দেশের পাশাপাশি বিদেশেও কর্মক্ষেত্র তৈরি হবে, এবং গবেষণা ও অন্যান্য কাজে সফলতা আসবে। তিনি প্রসঙ্গটি উল্লেখ করেন যে, দেশের শিক্ষাব্যবস্থায় মুখস্থবিদ্যার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যা তরুণদের সৃজনশীলতা নষ্ট করছে। শিক্ষার্থীদের প্রতি তার আহ্বান, তারা যেন নিজেদের কর্মদক্ষ উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেন, কারণ তেমন করলে দেশ এগিয়ে যাবে।
তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণের উপর জোর দেন এবং তাদেরকে চতুর্থ শিল্পবিপ্লবের পরবর্তী এআই-এর সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুতি নিতে বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের ১০৯ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ