ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে ৬০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,২০০ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ দেশের আর্থিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বাণিজ্য নীতি ও লজিস্টিক শক্তিশালী করতে ব্যয় হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে অফিসার্স ইনচার্জ জিংবো নিং স্বাক্ষর করেন।
ঋণ চুক্তির আওতায় নীতি সংস্কারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং বেসরকারি খাতের উন্নয়নে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে এডিবি বাংলাদেশকে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এডিবি এ পর্যন্ত বাংলাদেশকে ৩২ হাজার ৪৯৭ মিলিয়ন ডলার ঋণ এবং ৫৭১.৩ মিলিয়ন ডলার অনুদান প্রদান করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার