ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নিউ ইয়র্ক প্রেস ক্লাবের বর্ষসেরা ব্যক্তি হলেন ঢাবির মিন্টু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ষসেরা ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) প্রাক্তন শিক্ষার্থী ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্নাতকোত্তর শিক্ষার্থী আবদুল আউয়াল মিন্টু।
ব্যক্তিকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা বিশ্লেষণভিত্তিক গবেষণাপত্র, প্রকাশনা ও নিবন্ধে তার অসাধারণ অবদানের জন্য ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ২৮ নভেম্বর নিউ ইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার এবং আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের (এবিপিসি) শীর্ষ কর্মকর্তারা তার হাতে সম্মানসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
মিন্টু অনেক দিন ধরেই গবেষণাধর্মী কাজে যুক্ত আছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডাটা বিশ্লেষণ নিয়ে তার একাধিক গবেষণাপত্র যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জার্নালে প্রকাশিত হয়েছে।
এসব গবেষণায় তিনি গণমাধ্যম ও সাংবাদিকতার প্রচলিত ধারা বদলে কিভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে আরো কার্যকর ও প্রাসঙ্গিক করা যায়, তা তুলে ধরেছেন।
যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগে আবদুল আউয়াল মিন্টু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ