ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিদ্যুৎ সাশ্রয়ে ডিপিডিসি'র একাধিক নির্দেশনা
ডুয়া নিউজ : পবিত্র রমজানের পাশাপাশি আসছে তীব্র গরম। এ অবস্থায় সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছে ঢাকা পাওয়ায় ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
আজ মঙ্গলবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, চলতি বছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে লোডশেডিং বৃদ্ধি পেতে পারে। লোডশেডিং মুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার করা জরুরি।
ডিপিডিসির গ্রাহকদের লোডশেডিং মুক্ত রাখতে এবং বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারের জন্য নিম্নলিখিত নির্দেশনা দেওয়া হয়েছে:
১. মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর রাখা।
২. দোকানপাট, শপিংমল, বিপণিবিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করা।
৩. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখা এবং সূর্যের আলো ব্যবহার করা। যেকোনো ধরনের আলোকসজ্জা থেকে বিরত থাকা।
৪. পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখা।
৫. ইজি বাইক, অটোরিকশা ইত্যাদির অবৈধ চার্জিং থেকে বিরত থাকা এবং বাসা-বাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলার সিস্টেম সচল রাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক