ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
জার্মানিতে স্কলারশিপের সুযোগ চায় ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেডের একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
জিআইজেডের প্রকল্প ব্যবস্থাপক ড. ক্রিশ্চিয়ান বোচম্যান তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভায় জিআইজেডের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল টেক্সটাইলস ইন বাংলাদেশ (হেল্ড)’, কিক মেকস দা ডিফারেন্স এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাসটেইনেবিলিটি চেয়ার’ স্থাপন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রসঙ্গত, হেল্ড প্রকল্পের আওতায় বাংলাদেশের টেক্সটাইলস শিক্ষা এবং এখাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কিক প্রকল্পের অধীনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সাসটেইনেবিলিটি চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে টেক্সটাইল বিষয়ে পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা প্রদান করা হচ্ছে।
জিআইজেড প্রতিনিধি দল উচ্চশিক্ষা প্রকল্পসমূহ বাস্তবায়নে ইউজিসির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।
গ্রিন টেক্সটাইলস ও টেকসই পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণা সহায়তা, জার্মানিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু ও স্কলারশিপের সুযোগ বৃদ্ধি করা, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদানের জন্য ইউজিসির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
এছাড়া, জিআইজেড কর্তৃক বাস্তবায়নাধীন তিন প্রকল্পের প্রভাব মূল্যায়ন করারও অনুরোধ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা