ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিএসইসিতে অভিযানে দুদক
ডুয়া ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি কার্যালয়ে অভিযান শুরু করেছে।
আজ (সোমবার) সকাল সাড়ে ১১টা থেকে অভিযানটি শুরু হয় এবং অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চার সদস্যের একটি টিম। এর মধ্যে দুইজন সহকারী পরিচালকও রয়েছেন।
অভিযান শুরুর আগে, টিমটি বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা বিএসইসির সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করতে থাকেন। এর আগে ২ মার্চ (রোববার) দুদক এনফোর্সমেন্ট ইউনিট একটি অভিযান পরিচালনা করেছিল।
অভিযানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানির আইপিও অনুমোদন সংক্রান্ত কিছু গুরুতর অনিয়ম সনাক্ত করা হয়েছে। বিএসইসি কর্তৃক কোম্পানির দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা রিপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে দেখা গেছে যে, অনেক কোম্পানির জন্য কৃত্রিমভাবে আরনিং এবং উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা ব্যালেন্স সিটের ভিত্তিতে আইপিও অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সুপারিশ ও অবজারভেশন যথাযথভাবে বিবেচনা করা হয়নি। যা ব্যাপক অনিয়মের সৃষ্টি করেছে।
অভিযানে আরো উঠে এসেছে, প্রাইভেট প্লেসমেন্ট জালিয়াতি, শেয়ার মূল্য নিয়ে বাজারে প্রবেশ এবং অল্প সময়ের মধ্যে শেয়ার বিক্রি করার বিষয়গুলো। এর পাশাপাশি কিছু দুর্বল কোম্পানিকে অবৈধভাবে অনুমোদন দেয়া হয়েছে। যেগুলো পরবর্তীতে দ্রুত সময়ে জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে।
দুদক টিমটি জানিয়েছে যে, এসব অনিয়মের কারণে বিএসইসি কর্তৃক আইপিও অনুমোদন দেয়া হয়েছে। এখন তারা প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনার পর কমিশনকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক