ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রেমিট্যান্স আয়ের অর্ধেকই এসেছে পাঁচ জেলায়
ডুয়া নিউজ: চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৮৪৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের বছর একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার। রেমিট্যান্স প্রেরণের প্রবৃদ্ধি ২৩.৮০ শতাংশ।
আলোচ্য সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়, মোট ৯০১ কোটি ৭ লাখ ডলার। আর সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে বান্দরবানে, মাত্র ১ কোটি ৫৮ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য থেকে জানা গেছে, দেশের আটটি বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত জুলাই-ফেব্রুয়ারি সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে প্রায় ৪৯ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম (২৮ শতাংশ), সিলেট (৯ শতাংশ), খুলনা (৪.৫৯ শতাংশ), রাজশাহী (৩.৫৫ শতাংশ) ও বরিশাল (২.৮৮ শতাংশ) বিভাগ। আর সবচেয়ে কম প্রবাসী আয় আসা দুই বিভাগ হলো ময়মনসিংহ (২ শতাংশ) ও রংপুর (১.৬৫ শতাংশ)।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই মাসের পর থেকে প্রতি মাসেই প্রবাসী আয় বেড়েছে। জুলাইয়ে ১৯১ কোটি ৩৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল, যা বেড়ে আগস্টে ২২২ কোটি ৪২ লাখ ও সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার হয়েছে। অক্টোবর মাসে সামান্য কমে তা ২৩৯ কোটি ডলার হয়েছে। নভেম্বরে এসেছে ২১৯ কোটি ৯৯ লাখ ডলার। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার। জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ডলার এবং সর্বশেষ ফেব্রুয়ারি মাসে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার।
ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে যে পরিমাণ আয় আসছে, তার চেয়ে বেশি আসার কথা। কিন্তু অনেক প্রবাসী বিদেশে স্থায়ী হয়ে গেছেন, সে কারণে তা হচ্ছে না। তারা বরং উলটো দেশে থাকা সম্পদ বিক্রি করে বিদেশে নিয়ে যাচ্ছেন এবং এতে অর্থ পাচার বাড়ছে। গত বছরের বেশির ভাগ সময়ে প্রবাসী আয় পরিস্থিতি খুব বেশি ভালো ছিল না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আট মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও নোয়াখালী জেলার অবস্থান।
জুলাই থেকে ফেব্রুয়ারি ঢাকা জেলায় ৬০৮ কোটি ৭৮ লাখ ডলার এবং চট্টগ্রাম জেলায় ১৪৯ কোটি ৬৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
এছাড়া, কুমিল্লা জেলায় ৯৯ কোটি ৩৯ লাখ, সিলেটে ৮৩ কোটি ৪৪ লাখ এবং নোয়াখালী জেলায় ৫৬ কোটি ৮৯ লাখ ডলার প্রবাসী আয় এসেছে একই সময়ে। মোট প্রবাসী আয়ের ৫৪ শতাংশই এসেছে এই পাঁচ জেলায়।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসী আয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে বান্দরবান জেলা, যেখানে এই সময়ে মাত্র ১ কোটি ৫৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
প্রবাসী আয়ে সবচেয়ে পিছিয়ে থাকা অন্যান্য চারটি জেলা হলো- লালমনিরহাট, রাঙামাটি, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে ২ কোটি ৫৭ লাখ ডলার, পঞ্চগড়ে ২ কোটি ১০ লাখ, রাঙামাটিতে ১ কোটি ৬৭ লাখ ডলার এবং লালমনিরহাটে ১ কোটি ৬১ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক