ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
রাজধানীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক
ডুয়া নিউজ: আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার ও ওয়েম্যানদের বেতন দেওয়ার আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা রেলপথ ছেড়ে দিয়েছেন। তবে, যদি তারা বেতন না পান, তাহলে আগামী রবিবার (২২ অক্টোবর) আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আন্দোলনকারীরা রেলপথ ছাড়েন। তাদের আন্দোলনের কারণে রাজধানীর রেলযোগাযোগ তিন ঘণ্টা নিষ্ক্রিয় ছিল। আন্দোলনের পর দুপুর ১টা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে রওনা করে।
ঘটনাস্থলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ জানান, আন্দোলনকারী গেটকিপারদের বেতন বকেয়া থাকায় তারা অসন্তুষ্ট ছিলেন। তিনি বলেন, "পূর্বে বরাদ্দের অভাব ও আইবাস জটিলতার কারণে তাদের বেতন আটকে ছিল। বর্তমানে বরাদ্দ পাওয়া গেছে, কেবল আইবাসে ইনপুট দেওয়ার কাজ বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে তাদের বেতন হয়ে যাবে।"
আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন বলেন, "ঢাকা বিভাগীয় ম্যানেজার আমাদের আশ্বস্ত করেছেন যে, অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের বেতনের টাকা এসেছে। তারা বলেছেন, অনলাইনে হিসাব করে ইনপুট দিতে একদিন সময় লাগবে। সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে।"
তিনি আরও বলেন, "যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয়, তাহলে রবিবার সকাল থেকে আবারও আন্দোলন করবো। সেদিন কারও আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাব না; আমাদের বেতন না হওয়া পর্যন্ত আমরা সেখানে অবস্থান করবো।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ