ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফেব্রুয়ারিতে কমেছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার
ডুয়া নিউজ : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জানুয়ারি মাস থেকে ১ দশমিক ৪৮ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।
আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (জেনারেল) পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ৯.৩২% যা জানুয়ারি মাসে ছিল ৯.৯৪%। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই হার ছিল ৯.৬৭% এবং জানুয়ারিতে ছিল ৯.৮৬%।
এছাড়া, ফেব্রুয়ারিতে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯.২৪% এবং ৯.৩৮%। ২০২৫ সালের জানুয়ারিতে এই হার ছিল যথাক্রমে ১০.৭২% এবং ৯.৩২%।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৯.৪৪% এবং ৯.৩৩%, এবং জানুয়ারিতে ছিল যথাক্রমে ৯.৫৬% এবং ৯.৪২%।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক