ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিমানবন্দরে ১৫ কেজি সোনাসহ আটক অভিনেত্রী
ডুয়া ডেস্ক : দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও বিমানবন্দরে ১৫ কেজি সোনাসহ গ্রেপ্তার হয়েছেন। বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (০৩ মার্চ) রাতে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর তাকে গ্রেপ্তার করে। খবর এনডিটিভির।
এনডিটিভি জানায়, বিমানবন্দর থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে অভিনেত্রী রান্যা রাওয়ের কাছ থেকে। পরে তাকে গ্রেপ্তার করে রাজস্ব গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। জানা যায়, অভিনেত্রী এমিরেটসের একটি ফ্লাইটে এসেছিলেন। কিছুদিন পরপর আন্তর্জাতিক ভ্রমণের কারণে তাকে নজরদারিতে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
অভিযোগ রয়েছে, অভিনেত্রী তার পোশাকের মধ্যে সোনার বার লুকিয়ে তা পাচার করছিলেন। তিনি ১৫ দিনের মধ্যে চারবার দুবাই ভ্রমণ করেছেন।
এ কারণে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং রান্যা রাও ফেরার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় তদন্তকারী কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণী এই অভিনেত্রী তার খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অবতরণের সময় নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেছিলেন। এমনকি সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)