ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
সয়াবিন তেলের দাম নির্ধারণ; অমান্য করলে ব্যবস্থা
ডুয়া নিউজ : চট্টগ্রামে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। এক লিটার সয়াবিন তেলের দাম মিলগেটে ১৫৩ ও খুচরায় ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) দুপরে সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বাজারে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই চট্টগ্রামে সয়াবিন তেলের সংকট চলছিল, রোজায় তা আরও বেড়েছে। বাজারে অভিযান চালিয়েও মেলেনি সুফল।
এ পরিস্থিতিতে মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং ক্যাবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে একটি বিশেষ টাস্কফোর্স। প্রায় দুই ঘণ্টার বৈঠকে ব্যবসায়ীরা নিজেদের অবস্থা তুলে ধরেন।
পরে সবার সম্মতিতে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। মিলগেটে সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা এবং খুচরা বাজারে ১৬০ টাকা নির্ধারণ করে টাস্কফোর্স।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, "ইমপোর্টারদের রেট ১৫৩ টাকা পার লিটার। আপনারা যারা ট্রেডার্স আছেন তাদের জন্য ১৫৫ টাকা আর বাহিরে যারা বিক্রি করবে খুচরা মূল্য ১৬০ টাকা পার লিটার। এই সিদ্ধান্ত আজকে থেকে গৃহীত হলো।"
জেলা প্রশাসক ফরিদা খানম জানান, "নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হবে। কেউ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
জেলা প্রশাসক জানান, "কেউ চাইলে এটার নিচে বিক্রি করতে পারবেন কিন্তু এটা অতিক্রম করা যাবে না। এটা রমজান মাস পর্যন্ত চলবে। এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অনলাইন টিকিট মিলছে আজ থেকে, জেনে নিন মূল্য