ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিগারেট ইস্যুতে যা বললেন অভিনেত্রী চমক
ডুয়া নিউজ : সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে ৪০ থেকে ৫০ জনের মব সৃষ্টি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর সেই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিয়ে দুই পক্ষই তাদের ‘ভুল হয়েছে’ বলে আপসনামা দেন। এরপরে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী সেই দুই তরুণীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেন, “আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় দুই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তাদের সিগারেট খেতে নিষেধ করায় তাঁরা চা ছুড়ে মারে। এ কারণে তাদের ওপর হামলা হয়েছে।”
তিনি আরও বলেন, “রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।”
স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর একদল মানুষ তার অপসারণ চেয়ে রাজধানীতে বিক্ষোভ করেন, তার কুশপত্তলিকা দাহ করে পদত্যাগের দাবি জানান।
বিষয়টি দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ দুই ধরণের মতামত দিচ্ছেন। কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থন করেছেন কেউ আবার সমালোচনা করেছেন।
এবার এই ইস্যুতে কথা বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার মতে, সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, ‘সিগারেট একটি নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর। নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।’
চমকের এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। যদিও অভিনেত্রীকে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে