ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
সাত মাসে রপ্তানি আয় বাড়লো ৩১৩ কোটি ডলার
ডুয়া ডেস্ক: বৈশ্বিক সমস্যার কারণে গত দুই বছরে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিদায়ী বছরে দেশের রাজনৈতিক পটপরিবর্তনও রপ্তানি কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। পাশাপাশি শ্রমিক অসন্তোষ এবং গ্যাস সংকটও কিছু সময়ের জন্য রপ্তানির গতিকে বাধাগ্রস্ত করেছে। নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি পদক্ষেপে শিল্পোদ্যোক্তারা শঙ্কিত। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও টানা ছয় মাস পণ্য রপ্তানি বৃদ্ধি পেতে শুরু করেছে।
ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে রপ্তানি বেড়েছে ১১ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সোমবার প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৯৭ কোটি ডলার। সাধারণত ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয় কিছু কম হয়। কারণ মাসটি ২৮ দিনে সীমাবদ্ধ থাকে এবং উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে অন্তত দুই দিন বন্ধ থাকে। সাধারণত প্রতি মাসে প্রায় ৪৫০ কোটি ডলার রপ্তানি হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে প্রায় ৩০ কোটি ডলার কম রপ্তানি হয়েছে। কিছু কারখানার উৎপাদন বন্ধ থাকার প্রভাবও পড়েছে।
তবে ফেব্রুয়ারিতে কিছুটা কম রপ্তানি হলেও অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৫৩ শতাংশ বেড়েছে। মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩,২৯৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ২,৯৮১ কোটি ডলার। এর মানে হলো গত সাত মাসে রপ্তানি আয় বেড়েছে ৩১৩ কোটি ডলার।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে রপ্তানি আয় ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ এবং প্লাস্টিক পণ্য রপ্তানিতেও বৃদ্ধি দেখা গেছে।
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়