ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আল্লাহ বাঁচিয়ে রাখলে ৩০টা রোজা রাখব : মিশা
ডুয়া নিউজ : একসময় ব্যাপক জনপ্রিয়তা ছিল ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর। পর্দায় খল চরিত্রে নিজেকে দাপটের সঙ্গে মেলে ধরেন প্রভাবশালী এই অভিনেতা। তবে পর্দায় যত ভয়ংকরভাবেই নিজেকে মেলে ধরেন না কেন, বাস্তব জীবনে একজন ভিন্ন মানুষ মিশা। এমনকি ধর্মীয় অনুশাসনেই নিজেকে রাখতে দেখা যায় তাঁকে।
নিয়মিত নামাজ পড়েন এই অভিনেতা। রোজার মাসেও সিয়াম-সাধনার মাধ্যমেই কাটান বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিশা সওদাগর রমজান নিয়ে কথা বলেছেন মিশা।।
মিশা সওদাগর বলেন, “আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ বাঁচিয়ে রাখলে ৩০টা রোজা রাখবে সবাই। যে কারণেই আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপরে বাধ্য করেছেন, যাতে এটা আমরা সবাইকে নিয়েই করি। সম্মানের সাথেই করি এবং নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজা উদযাপন করি।
আমি ব্যক্তিগতভাবে বলব, “আমরা ঢাকাইয়া মানুষ। আমরা অনেক আগে থেকে রোজা রাখি। ছোটবেলা থেকেই রোজার সিস্টেমের মধ্যেই পড়ি।”
অভিনেতা বলেন, “যারা যারা কাজ করি, যতই কাজ করি না কেন অবশ্যই রোজা রাখব। অবশ্যই নামাজ পড়ব। এবং যারা সম্ভব তারা সবাই তারাবি পড়ে। আমি পড়ব। সুরা তারাবি হলেও আমি পড়ব। কারণ শুটিং যখন থাকে তখন হয়তো খতম তারাবি পড়তে পারি না। তখন সুরা তারাবির উপরেই বেজ করতে হয়।”
এবার ঈদ দেশের বাইরে করবেন মিশা। তিনি বলেন, “আমার ছেলেরা দেশের বাইরে থাকে। তারা এবার দেশের আসছে পারছে না। তাই ঈদের আগে সব কাজ শেষ করে আমি তাদের কাছে চলে যাবে। সেখানেই ঈদ করবো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস