ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চ্যালেঞ্জের পরেও গত ৭ মাসে বেড়েছে রপ্তানি
ডুয়া নিউজ : গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রায় দুই মাস টানা শ্রমিক অসন্তোষে জর্জরিত ছিল তৈরি পোশাক শিল্প। এছাড়াও তুলনায় কম হলেও সিরামিকসহ অন্যান্য শিল্পেও শ্রম অসন্তোষ দেখা গেছে। আমদানি কমে যাওয়ায় গ্যাস সংকট ছিল চরমে। নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি পদক্ষেপে শিল্পোদ্যোক্তা শঙ্কিত। এসব নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেই টানা ছয় মাস পণ্য রপ্তানি বাড়ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে গত বছরের একই মাসের চেয়ে ৩ শতাংশ। অন্যদিকে এ অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানি বেড়েছে ১১ শতাংশের মত।
গতকাল সোমবার (০৩ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্য–উপাত্ত বলছে, ফেব্রুয়ারিতে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৯৭ কোটি ডলার।
সাধারণত, প্রতি মাসে যে পরিমাণ রপ্তানি আয় আসে ফেব্রুয়ারিতে তার চেয়ে কম হয়ে থাকে। কারণ, ২৮ দিনে মাস পূর্ণ হওয়ায় অন্তত দুই দিন উৎপাদন এবং রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। আর ৩১ দিনের মাসের হিসাব আমলে নিলে উৎপাদন কম হয় ৩ দিন। ফলে, গড়ে ৪৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়ে থাকে প্রতি মাসে। সে হিসেবে দিনে ১৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়ে থাকে। এ হিসেবে ৩০ দিনের মাসের চেয়ে ফেব্রুয়ারি মাসে অন্তত ৩০ কোটি ডলারের পণ্য কম রপ্তানি হয়েছে। এছাড়া কিছু কারখানার উৎপাদন ও রপ্তানি বন্ধ রয়েছে। তার প্রভাবও পড়েছে রপ্তানি চিত্রে।
ফেব্রুয়ারিতে কিছু কম রপ্তানি সত্ত্বেও অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৫৩ শতাংশ। যার মোট পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ২৯৪ কোটি ডলার। গত বছর ছিল দুই হাজার ৯৮১ কোটি ডলার। অর্থাৎ, আগের একই সময়ের চেয়ে গেল সাত মাসে রপ্তানি বেড়েছে ৩১৩ কোটি ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক