ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাঁচ কারণে এডিপি থেকে ৪৯ হাজার কোটি টাকা কাটছাঁট
ডুয়া নিউজ: ২০২৪ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ কাটছাঁট।
এ কাটছাঁটের পেছনে রয়েছে কয়েকটি প্রধান কারণ। যেমন সরকারের পতন, উন্নয়ন সহযোগীদের অর্থছাড় না করা, অন্তর্বর্তী সরকারের কড়াকড়ি, অদক্ষতার কারণে প্রকল্পে সময়মতো কাজ করতে না পারা এবং পুরানো সমস্যার আবর্তে ঘুরপাক।
সংশোধিত এডিপিতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে দুই লাখ ১৬ হাজার কোটি টাকা, যা মূল এডিপির তুলনায় ৪৯ হাজার কোটি টাকা কম। এর মধ্যে সরকারি তহবিলের বরাদ্দ ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে বরাদ্দ হবে ৮১ হাজার কোটি টাকা।
সোমবার (০৩ মার্চ) এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও এনইসি চেয়ারপার্সন ড. মোহাম্মদ ইউনূস। সংশোধিত এডিপিতে ১ হাজার ৪৩৭টি প্রকল্প রয়েছে, যা পূর্বের ১ হাজার ৩৫২টি প্রকল্পের চেয়ে কিছুটা বেশি। বরাদ্দ কমানোর পর পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি সুবিধা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া, চলতি অর্থবছরে এডিপির বাস্তবায়ন হার ছিল ২১.৫২%, যা আগের বছর ছিল ২৭.১১%, এবং ৭ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ৫৯ হাজার ৮৭৭ কোটি টাকা ব্যয় করেছে, যা আগের বছর তুলনায় কম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক