ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি
ডুয়া নিউজ : প্রতিবছর রমজান এলেই বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ভোক্তাদের স্বস্তি দিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের কোর্ট মোড়ে মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
রমজানে পণ্যের দাম সহনীয় রাখার জন্য গরুর মাংস ৭০০ টাকা কেজি, প্রতিটি ডিম ৯.৩০ টাকা, সোনালি মুরগি ২৫০ টাকা কেজি দরে এবং দুধ ৭০ টাকা লিটারে বিক্রি করা হবে।
কম দামে ডিম ও মাংস কিনে ক্রেতারা অত্যন্ত খুশি হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আ হা ম শামিমুজ্জামানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ