ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
ভোটার এলাকা পরিবর্তনে যুক্ত হতে যাচ্ছে ফেস ভেরিফিকেশন
ডুয়া নিউজ : ভোটার এলাকার পরিবর্তনের ক্ষেত্রে অনিয়ম রোধে ব্যক্তির ফেস ভেরিফিকেশনের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। ইতোমধ্যে ইসি সচিবকে সুপারিশগুলো লিখিত আকারে জমা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) এম. মাজহারুল ইসলাম নেতৃত্বে গঠিত ভোটার স্থানান্তর ও জাতীয় পরিচয়পত্র সেবা সহজিকরণ কমিটি এমন সুপারিশ করেছে।
এতে বলা হয়েছে, ভোটার স্থানান্তরের জন্য ফি আরোপ করা যেতে পারে। জাতীয় পরিচয়পত্র সংশোধন/হারানো কার্ড উত্তোলনের ন্যায় প্রতিবার ফি আরোপ করা যেতে পারে। এতে করে বারবার স্থানান্তরের হার/প্রবণতা কমে আসবে।
এছাড়াও একজন ভোটার সর্বমোট কতবার স্থানান্তর করতে পারবে এবং নির্বাচনকালীন সময় স্থানান্তর করতে পারবে কিনা তা বিধির আওতায় আনা প্রয়োজন।
অন্যদিকে নির্বাচনের প্রার্থীতা থেকে বিরত রাখতে বা নিজস্ব ভোট ব্যাংক বাড়াতে দুষ্কৃতিকারীগণ কর্তৃক সম্ভাব্য প্রার্থী/ ভোটারের অজান্তে মাইগ্রেশন আবেদন দাখিল করা হয়। ব্যক্তির অজান্তে যেন ভোটার স্থানান্তর না করতে পারে সেজন্য বর্তমানে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে আবেদন দাখিল করতে হয়।
এছাড়া স্থানান্তর প্রক্রিয়া সহজ করার জন্য স্বশরীরের আবেদনের পাশাপাশি অনলাইনে আবেদন দাখিল করার সিস্টেম চালু করা যেতে পারে। এক্ষেত্রে অনলাইনে ব্যক্তির লাইভ ফেস ভেরিফিকেশন এবং ব্যক্তির আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধিত সিম (যা এনআইডি ডাটাবেজে থাকবে) এর সমন্বয়ে ম্যাচিং এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করে আবেদন দাখিল করার ব্যবস্থা করা যেতে পারে।
এর আগে কাজী হাবিবুল আউয়াল কমিশনও ভোটার এলাকা পরিবর্তনে কিছু বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছিল৷ তবে তারা সেগুলো বাস্তবায়নের আগেই পদত্যাগ করে গত ৫ সেপ্টেম্বর চলে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- কবে থেকে শুরু হবে শীত, জানাল আবহাওয়া অধিদপ্তর
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা