ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সপ্তাহের ব্যবধানে প্রায় দিগুণ লেবু-শশা-বেগুনের দাম
ডুয়া নিউজ : মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাস আসলেই পণ্যে ছাড় দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়। তবে বাংলাদেশ এক্ষেত্রে ব্যাতীক্রম। প্রতিবছর রমজান মাস এলেই কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পায়। প্রতিবার রোজা এলেই চাহিদা বাড়ে লেবু ও বেগুনের। এতে দাম বাড়ে পণ্য দুটির। এ বছর এখন লেবুর মৌসুম না হওয়ায় দাম আরও বেড়েছে। গত সপ্তাহে প্রতি হালি মাঝারি আকারের লেবু বিক্রি হয়েছিল ৪০ টাকা; এখন সেই লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকা হালিতে।
লেবু, বেগুনের পাশাপাশি শসাও রমজানে গুরুত্বপূর্ণ একটি উপাদান। দাম বেড়েছে এই পণ্যটিরও। এখন প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এক সপ্তাহ আগেও শসার কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা।
রাজধানীর হাতিরপুল এলাকার বাজার ঘুরে দেখা গেছে ছোট আকারের লেবু ৪০ টাকা হালি ও মাঝারি লেবু ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে।
এক বিক্রেতা বলেন, ‘যে লেবুগুলো ছোট, সেগুলো ৪০ টাকা হালি বিক্রি করছি। আর বড়গুলো ৮০ টাকায়। রমজানে লেবুর শরবত খাওয়ায় পণ্যটির চাহিদা বাড়ে। কিন্তু এখন লেবুর মৌসুম না হওয়ায় সরবরাহ কম। এজন্য দাম বেড়েছে।
এক ক্রেতা বলেন ‘আমি ছোট আকারের লেবু ৫০ টাকা হালিতে কিনেছি। অথচ কয়েকদিন আগেও এর দাম ছিল ২০টাকা।’
এদিকে এক বিক্রেতা বলেছেন, “৪০ কেজি শসা এক সপ্তাহ আগে পাইকারি কিনেছি ৯০০ থেকে ১ হাজার টাকায়। এখন কিনতে হয় ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায়। সপ্তাহ আগে খুচরায় বিক্রি করেছি ৩০ থেকে ৩৫ টাকা কেজি। এখন ৫০ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি করছি।'
কারওয়ান বাজারের এক বিক্রেতা বলেন, গত দুই দিনে বেগুনের দাম পাইকারি বাজারে ২০-২৫ টাকা কেজিতে বেড়েছে। আমি ১২০ টাকা কেজি বিক্রি করছি।
কারওয়ান বাজারে মানভেদে প্রতি কেজি শসা ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে।
এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, মানভেদে প্রতি কেজি শসার দাম ৩০-৮০ টাকা, যেটি গত সপ্তাহে ছিল ২০-৬০ টাকা, লম্বা বেগুন ৪০-৮০ টাকা, যেটি গত সপ্তাহে ছিল ২০-৬০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক