×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মোদির দাবির প্রতিবাদ আসিফ নজরুলের

২০২৪ ডিসেম্বর ১৬ ১৫:০১:৪৮

মোদির দাবির প্রতিবাদ আসিফ নজরুলের

ডুয়া নিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন ১৬ ডিসেম্বর বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এমন দাবি করেন তিনি। মোদির এই দাবির প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ভারতীয় প্রধানমন্ত্রীর এমন দাবির প্রেক্ষিতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ-সহ অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আসিফ নজরুল বলেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’ পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদির সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত