ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ফেব্রুয়ারিতে ২.৫৩ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা
ডুয়া নিউজ : মুসলমানদের পবিত্র মাস রমজান উপলক্ষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২.৫৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।
আজ রবিবার (০২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স নিয়ে মাসিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
আগের বছর, অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২.০২ বিলিয়ন ডলার।
ব্যাংক কর্মকর্তারা বলেন, “রমজান ও দুই ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময়ই পরিবারের জন্য বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান। চলতি বছরেও রোজা উপলক্ষে দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রাবাজারের ডলারের দামে ব্যবধান কম থাকায়— প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) আট মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৮.৪৯ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১৪.৯৩ বিলিয়ন ডলার। সে হিসাবে, গত অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৩.৮ শতাংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ