ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মোদির পোস্টকে সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করছেন হাসনাত
ডুয়া নিউজ: ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস, যা ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশের মুক্তির নিদর্শন। প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে।
তবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয় দিবসের দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে দাবি করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সৃষ্টি করেছে।
মোদি তার ফেসবুক পোস্টে ১৬ ডিসেম্বরকে ভারতের অর্জন হিসেবে উল্লেখ করেছেন এবং ভারতের সেনাবাহিনীর প্রতি কৃত্রিত্ব জানিয়েছেন। সেখানে বাংলাদেশের ইতিহাস এবং অস্তিত্বের উল্লেখ একদমই ছিল না। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মোদির দাবি ১৬ ডিসেম্বর ভারতের বিজয় দিবস
হাসনাত তার পোস্টে মোদির বক্তব্যকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন করা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য লড়াই। কিন্তু মোদি একে ভারতের যুদ্ধ হিসেবে দাবি করেছেন, যেখানে বাংলাদেশের অস্তিত্বকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম এই সমন্বয়ক মোদির দাবি সম্পর্কে আরও বলেন, “যখন ভারত নিজেদের স্বাধীনতার অর্জন হিসেবে দাবি করে, তখন সেটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য একটি সরাসরি হুমকি।”
বিষয়টির প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করে হাসনাত বলেন, “ভারতের এই দাবির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। এই লড়াই আমাদের আগামী প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ