ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মার্চ মাসের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ
ডুয়া নিউজ : চলতি মার্চ মাসের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। এ মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম এ মাসে অপরিবর্তিত থাকবে। যদিও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার।
আজ শনিবার (১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে এ মাসে দেশে তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা ছিল। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে এখন মূল্যবৃদ্ধির ঝুঁকি নিতে চায়নি সরকার। এ কারণে এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করা হয়নি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গতবছরের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ করা হচ্ছে। এর ফলস্বরূপ প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার।
বর্তমান মূল্য কাঠামো অনুযায়ী, ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক