ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাজেটের আকার বাড়ার কারণ জানালেন এনবিআর চেয়ারম্যান
ডুয়া ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, উন্নয়নের জন্য রাজস্ব আদায় জরুরি, কিন্তু তা সঠিকভাবে হচ্ছে না। দীর্ঘদিন ধরে ঋণ নিয়ে বাজেট করা হয়েছে, যার কারণে এর আকার বেড়েছে। এর ফলে ব্যবসায়ীদের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনায় বিভাগের বিভিন্ন চেম্বার নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিসহ পেশাজীবীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী।
বক্তারা বলেন, আসন্ন বাজেটে রংপুর অঞ্চলের জন্য বৈষম্য দূর করা না হলে দেশের প্রকৃত উন্নয়ন হবে না। এবারের বাজেটে তিস্তা মহাপরিকল্পনার দাবি জানান তারা।
এনবিআর চেয়ারম্যান বলেন, এ অঞ্চলের উন্নয়নে যেসব দাবি তোলা হয়েছে সেগুলো যৌক্তিক। গত বছর ৩ লাখ কোটি টাকা রাজস্ব বোর্ড সংগ্রহ করেছে। এবার হয়তো ২ লাখ ৮০ বা ৮৫ কোটি টাকা সংগ্রহ হবে। কিন্ত এ দাবিগুলো বাস্তবায়ন করতে আরও ১ লাখ কোটি টাকা প্রয়োজন পড়বে। তাহলে আমরা এগুলো কীভাবে বাস্তবায়ন করব? তবে বাজেট বৈষম্য দূরের বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, যারা নিয়মিত কর দেন তাদের ওপর চাপটা আরও বেশি বাড়ে। যারা কর ফাঁকি দেন, তাদের আমরা চিনি না, চিনতে চাই না বা তাদের আওতায় আনি না। ফলে করদাতা ব্যবসায়ীদের ওপর বিপদটা আরও বাড়ে। এ বিষয়গুলো আমরা নিজেরা চিহ্নিত করেছি। এবার সে অনুযায়ী কাজ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক