ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ থেকে ইলিশ আমদানিতে আগ্রহী চীন
ডুয়া ডেস্ক: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আগ্রহের কথা জানান।
চীনের রাষ্ট্রদূত বলেন, চীনে বাংলাদেশের ইলিশের প্রতি ব্যাপক চাহিদা রয়েছে। তাই তারা প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ আমদানি করতে চায়। এছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল এবং পেয়ারা আমদানি করার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন ইয়াও ওয়েন। একই সময়ে চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। ইতোমধ্যে চট্টগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব। তিনি বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির জন্য কৃষি, পরিবহন, অ্যাগ্রো-মেশিনারিজ এবং স্বাস্থ্যসেবা খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান।
এছাড়া বাংলাদেশ এবং চীনের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য কমাতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর এবং আমদানি পণ্যের উপর সমস্ত ধরনের ট্যারিফ কমানোর আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, বাংলাদেশে ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দুটি দেশের জন্য শুভ ফল বয়ে আনবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ