ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ে সুনির্দিষ্ট নীতিমালার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: দেশের সব মসজিদে বিদ্যুতের সাশ্রয়ী ও সুশৃঙ্খল ব্যবহার নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসনসহ বিভিন্ন ট্রাস্টের কর্মকাণ্ড এবং মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
মসজিদগুলোর বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় সদস্যরা মত দেন, মসজিদে বিদ্যুতের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অপচয় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
মসজিদগুলোতে পর্যায়ক্রমে রুফটপ বা ছাদের ওপর সৌরবিদ্যুৎ (রিসোর্স অব সোলার পাওয়ার) প্রকল্প গ্রহণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।
এ ছাড়া সরকারি খরচে হজ গমনের জন্য একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বদলির সুপারিশও করা হয়।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সুবর্না সিকদার, মোহাম্মদ আবুল হাসান ও মুহাম্মাদ আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল