ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ব্র্যাকে ডেপুটি ম্যানেজার পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গত ০২ অক্টোবর থেকে এ নিয়োগে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০২ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৮ অক্টোবর ২০২৬
পদ ও যোগ্যতা
পদের নাম ডেপুটি ম্যানেজার। বিভাগ বাজেটিং অ্যান্ড রিপোর্টিং, পিএমপিসি, এইচসিএমপি। এ পদে লোকবল নিয়োগের সংখ্যা নির্ধারিত নয়।
প্রার্থীকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। উন্নয়ন সংস্থা ও এনজিওতে কাজের দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদন করতে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এ নিয়োগে বয়সসীমা উল্লেখ নেই।
কর্মস্থল ও বেতন-সুবিধা
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল কক্সবাজার (সদর)। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এর বাইরে মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য নির্ধারিত লিংকে যেতে হবে। আবেদনের শেষ সময় ০৮ অক্টোবর ২০২৬।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত