ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ব্যবসা-বিনিয়োগে প্রশাসনিক জটিলতা কমানোর ওপর বাণিজ্যমন্ত্রীর গুরুত্ব
নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানো এবং সংশ্লিষ্ট সেবাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজনেস প্রসেস সহজীকরণ নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় Registrar of Joint Stock Companies and Firms (RJSC) এবং Invest Bangladesh Authority (IBA)-এর কর্মকর্তারা অংশ নেন। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানও উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সংশ্লিষ্ট সরকারি সেবা পাওয়ার বর্তমান প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা হয়। উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে অপ্রয়োজনীয় ধাপ ও সময় কমানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো সম্ভব হলে নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশি-বিদেশি বিনিয়োগে উৎসাহ বাড়বে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের পাশাপাশি সেবা দেওয়ার পদ্ধতিকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করার ওপর গুরুত্ব দেন তিনি।
ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবাগুলো ধাপে ধাপে ডিজিটাল ও সমন্বিত ব্যবস্থার আওতায় আনার কথাও বলেন বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বর্তমান কার্যক্রম ও বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সেবা ব্যবস্থার উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, বিজনেস বাংলাদেশ ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)