×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে দুই পরিবর্তন

২০২৬ অক্টোবর ০১ ২০:২৬:০৫

প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে দুটি পরিবর্তন এসেছে। চোটের কারণে জশ ইংলিস ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে স্যাম হার্পার ও নিক ম্যাডিনসনকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ৯ অক্টোবর ডারবানের কিংসমিডে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে ডান হাতের তর্জনীতে চোট পান ইংলিস। আঙুলের হাড়ে চিড় ধরায় প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। তবে পুনর্বাসন কতটা এগোয়, তার ওপর নির্ভর করবে দ্বিতীয় টেস্টে তাঁর অংশগ্রহণ।

ইংলিসের পরিবর্তে দলে আসা স্যাম হার্পার সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’র হয়ে ১২৮ রানের ইনিংস খেলেছেন। সেই পারফরম্যান্সই তাঁকে টেস্ট দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দিয়েছে।

নিক ম্যাডিনসনের জন্যও এই দলে ডাক পাওয়া গুরুত্বপূর্ণ। প্রায় এক দশক পর টেস্ট ক্রিকেটে ফেরার সুযোগ পেয়েছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন ম্যাডিনসন।

অস্ট্রেলিয়ার জন্য উদ্বেগের আরেকটি কারণ ক্যামেরন গ্রিনের চোট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় তলপেটের পেশিতে চোট পান এই অলরাউন্ডার। ফলে প্রথম টেস্টে তাঁর খেলা এখনো অনিশ্চিত।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ৯ অক্টোবর ডারবানে শুরু হবে। এরপর দ্বিতীয় টেস্ট ১৮ অক্টোবর গকেবেরহায় এবং তৃতীয় টেস্ট ২৭ অক্টোবর কেপটাউনে শুরু হওয়ার কথা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত