×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ফেরদৌসী আহমেদের পদত্যাগে সংরক্ষিত মহিলা আসন শূন্য ঘোষণা

২০২৬ অক্টোবর ০১ ১৭:২৭:০১

ফেরদৌসী আহমেদের পদত্যাগে সংরক্ষিত মহিলা আসন শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসনটি শূন্য হওয়ার পর তা পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ফেরদৌসী আহমেদের পদত্যাগের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ফাঁকা আসন পূরণে নির্বাচন কমিশনকে তাগিদ

সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হলে পরবর্তী কার্যক্রম শুরুর অংশ হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের উল্লেখিত শূন্য আসনটি পূরণে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ