×

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কে পেলেন রোনালদোর ৭ নম্বর জার্সি

২০২৬ অক্টোবর ০১ ১৭:৪৩:০৭

কে পেলেন রোনালদোর ৭ নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ক্যাম্প থেকে রোনালদো সরে যাওয়ার এক দিন পর পর্তুগালের নতুন স্কোয়াড তালিকা প্রকাশ করেছে উয়েফা। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের জন্য রোনালদোর পরিচিত ৭ নম্বর জার্সি দেওয়া হয়েছে রাফায়েল লেয়াওকে। ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে রোমানো লেখেন, ‘পর্তুগালের জন্য আজ রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সিটি পরবেন রাফায়েল লেয়াও।’

আরেক পোস্টে তিনি জানান, ‘পর্তুগাল দল নিশ্চিত করেছে যে, রোনালদো চলে যাওয়ার কারণে আগামী দুই ম্যাচে লেয়াও ৭ নম্বর জার্সিটি গায়ে জড়াবেন।’

এর আগে বুধবার হঠাৎ করে পর্তুগাল জাতীয় দল থেকে সরে দাঁড়ান রোনালদো। কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। এর মধ্যেই নরওয়ের বিপক্ষে ম্যাচে পর্তুগাল জয় পেলেও রোনালদোকে বেঞ্চে থাকতে হয়।

জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের পেছনে কোচের সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টি সামনে এসেছে। গুরুত্বপূর্ণ ম্যাচেও নিয়মিত বেঞ্চে বসে থাকার বিষয়টি নিয়ে তাঁর মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নিজের সিদ্ধান্তের কারণ পরে জানাবেন বলেও জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক। তিনি বলেন, ‘যে কারণে আমি জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, সেসব বিষয়ে যথাসময়ে আমি সব পর্তুগিজকে সত্যটা জানাব। এই দলটির প্রতি আমি সব সময় নিজেকে উজাড় করে দিয়েছি।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত