×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

হারলেও বাংলাদেশের খেলায় সন্তুষ্ট কোচ ডুলি

২০২৬ সেপ্টেম্বর ২৮ ২১:৪১:৩৩

হারলেও বাংলাদেশের খেলায় সন্তুষ্ট কোচ ডুলি

স্পোর্টস ডেস্ক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারলেও বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ থমাস ডুলি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ রাতে আমরা গত ম্যাচের চেয়ে ভিন্ন একটি দল দেখেছি। খেলোয়াড়রা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি খুবই আনন্দিত।’

যুক্তরাষ্ট্রের সাবেক এই ফুটবলার বলেন, ‘আমরা ফুটবল খেলার চেষ্টা করেছি এবং খেলোয়াড়রা মাঠে কী করার চেষ্টা করেছে, সেটাও আপনারা দেখেছেন। শেষ ২০ মিনিটে যদি আমাদের গোল করার সুযোগগুলো কাজে লাগত, তাহলে ফলাফল আরও ইতিবাচক হতে পারত।’

মালয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত রক্ষণাত্মক থাকার তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকেই বাংলাদেশ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে বলে মনে করেন ডুলি। তাঁর ভাষায়, ‘আমরা ১১ জন খেলোয়াড় নিয়েই লড়েছি, আগের ম্যাচের মতো নয়। সবাই বুঝতে পেরেছে, লড়াই করলে এবং প্রতিপক্ষকে বেশি জায়গা না দিলে আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিধি নিয়েও কথা বলেন ডুলি। তিনি বলেন, ‘ফুটবলে মূল বিষয় হলো প্রতিযোগিতা। বাংলাদেশে আমাদের যে ঘরোয়া প্রতিযোগিতা রয়েছে, তা খুব বড় নয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো লিগ আমাদের নেই। লিগ থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে প্রতি সপ্তাহে খেলোয়াড়রা ম্যাচ খেলে এবং ভুল থেকে শেখার সুযোগ পায়। এই ঘাটতিটাই আমাদের রয়েছে।’

দলের লক্ষ্য নিয়ে ডুলি বলেন, ‘আমরা এখানে সবাইকে হারিয়ে দিতে আসিনি। নিজেদের ভুলগুলো চিহ্নিত করে তা থেকে শিখতে এসেছি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলোয়াড়দের জন্য বড় শিক্ষা ছিল। আর আজকের ম্যাচ প্রমাণ করেছে যে আমরা খেলতে পারি এবং সিঙ্গাপুরকে হারানোর মতো সামর্থ্যও রাখি।’

ম্যাচে বাংলাদেশের আক্রমণাত্মক মানসিকতা এবং ৫০-৫০ বল জয়ের বিষয়টিও তুলে ধরেন ডুলি। তিনি বলেন, ‘দাবা খেলার মতো ফুটবলেও পরিকল্পনা করে খেলতে হয়। পরবর্তী দুই-তিন সেকেন্ডে কী হবে, সতীর্থরা কোথায় আছে, সেটা স্ক্যান করতে হয়। আজকের খেলায় আমরা অনেক বেশি আক্রমণাত্মক ছিলাম এবং ৫০-৫০ বলগুলোতে জয়ী হয়েছি।’

ইমামুল

ট্যাগ: ২০২৬ বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ফুটবল ফুটবল সংবাদ জাতীয় ফুটবল দল বাংলাদেশ ফুটবল ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল কোচ সিঙ্গাপুর ফুটবল ফুটবল প্রতিযোগিতা সিঙ্গাপুর বনাম বাংলাদেশ বাংলাদেশ দলের পারফরম্যান্স বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ থমাস ডুলি মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ বাংলাদেশ দলের কোচ কোচ থমাস ডুলি বাংলাদেশের পারফরম্যান্স বাংলাদেশ ফুটবল দলের হার ১-০ গোলে হার সিঙ্গাপুরের কাছে হার মালয়েশিয়া ম্যাচ ঘরোয়া ফুটবল বাংলাদেশের ঘরোয়া লিগ বাংলাদেশের ফুটবলের খবর বাংলাদেশ দলের সামর্থ্য ৫০-৫০ বল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত