ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
‘গুপ্তদল’ সব সময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে ছিল: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশ স্বাধীনের সময় থেকে দেশের স্বার্থের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৮৬ সালেও গণতন্ত্রের বিপক্ষে তাদের অবস্থান দেখা গেছে। তাঁর ভাষায়, প্রতিটি সময়েই ‘এই গুপ্তবাহিনীর লোকজন’ ও ‘এই গুপ্তদলটি’ দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখার সময় এসেছে। নির্বাচনের সময় ‘গুপ্তবাহিনী’ বিভিন্ন টিকিট বিক্রির কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এখন এই বিভ্রান্তকারীদের হাত থেকে দেশকে রক্ষা করার সময় এসেছে।
বিএনপির কর্মসূচির প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপির কর্মসূচি জনগণের জন্য এবং মানুষের ভাগ্য উন্নয়নের কর্মসূচি। একই সঙ্গে এটি দেশের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি। জনগণ সমর্থন দিয়েছেন বলেই বিএনপি মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যাঁরা এসব কর্মসূচিকে বাধাগ্রস্ত করবেন, তাঁদের মনে রাখতে হবে—ফ্যামিলি কার্ড আর বিএনপির কর্মসূচি নয়, কৃষক কার্ডও বিএনপির কর্মসূচি নয়। নদী খনন ও খাল খননের কর্মসূচিও এখন শুধু বিএনপির নয়; এগুলো দেশের মানুষের কর্মসূচি। দেশের মানুষের এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য অরাজকতাকারী ও ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
গণতন্ত্রের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর অর্ধশতাব্দীর বেশি সময় পেরিয়ে গেছে। এখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখা জরুরি। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার একমাত্র পথ গণতন্ত্র, আর জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত হলেই মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি নিশ্চিত করা সম্ভব।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়