ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
খায়রুল বাসারের জন্য পাত্রী খুঁজে দিলেন সুনেরাহ
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সুনেরাহ বিনতে কামাল। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের আগ্রহ তৈরি করে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন মুহূর্ত নিয়ে আলোচনা হয়। এবার খায়রুল বাসারের বিয়ে নিয়ে মজার একটি পোস্ট দিয়েছেন সুনেরাহ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন সুনেরাহ। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘খায়রুল বাসার ওই দেখ, তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি। এবার বিয়েটা দিয়েই দিব।’
সুনেরাহর এই পোস্টের জবাবও দিয়েছেন খায়রুল বাসার। মন্তব্যের ঘরে অভিনেতা লেখেন, ‘সুনেরাহ কী বলে যে ধন্যবাদ জানাবো! এ যে দেখছি মেঘ না চাইতেই সুনেরাহ (বৃষ্টি)! একটা পাত্রীর আশায় আশায় ছোট জীবনটা কেটেই যাচ্ছিল। বড় বাঁচান, বাঁচাইলা গো...।’
দুই অভিনয়শিল্পীর এমন কথোপকথনের পর তাঁদের পোস্টের মন্তব্যের ঘরেও শুরু হয় মজার আলোচনা। সেখানে কেউ কেউ তাঁদের পর্দার বিভিন্ন চরিত্রের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন।
একজন মন্তব্য করেন, ‘কেন মেহেরিন কই?’ আরেকজন লেখেন, ‘ভাবির সাথে পরকিয়া। ফাহাদ ভাই জানে নাকি?’
মূলত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের মেহেরিন ও ফাহাদ চরিত্রকে ঘিরেই এসব মন্তব্য। মেহেরিন চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। আর ফাহাদ চরিত্রে দেখা গেছে ইরফান সাজ্জাদকে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি